• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:১৬:৪৫ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

মাসুদ হলেন ইরানের নতুন প্রেসিডেন্ট

৬ জুলাই ২০২৪ সকাল ১০:১১:৪২

মাসুদ হলেন ইরানের নতুন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান বেসরকারি ফলাফল অনুযায়ী জয়লাভ করেছেন।

নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল প্রার্থী সাঈদ জলিলিকে পরাজিত করে এই বিজয় অর্জন করেছেন তিনি।

৫ জুন শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে পেজেশকিয়ান এক কোটি ৭০ লাখ এবং প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি এক কোটি ৪০ লাখ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল অনেক বেশি। প্রায় ৫০ ভাগ ভোটার ভোট দিয়েছেন।

উল্লেখ্য, ২৮ জুন অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৪০ ভাগ। ভোট প্রদানের সময়সূচি শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়।

নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে কেউ এককভাবে শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে গড়ায়।

নির্বাচনে মোট ২ কোটি ৪৫ লাখ ভোটার ভোট দেন। এরমধ্যে সংস্কারপন্থী প্রার্থী পেজেশকিয়ান পান এক কোটি ৪ লাখ ভোট।

অন্যদিকে, সাবেক প্রধান পরমাণু আলোচক ও বিপ্লবের মূলনীতির অনুসারী রক্ষণশীল প্রার্থী সাঈদ জালিলি পান ৯৪ লাখ ভোট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৩ জুন ২০২৬ বিকাল ০৩:১২:৫৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৫৯:২১

জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৪৫:৪১

Follow Us