• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই আশ্বিন ১৪৩৩ রাত ০২:৫৬:১৯ (01-Oct-2026)
  • - ৩৩° সে:

মালদ্বীপে কারাবন্দী বাংলাদেশিদের বস্ত্র দিলেন হাইকমিশন

৪ মার্চ ২০২৪ বিকাল ০৩:০৩:৫২

মালদ্বীপে কারাবন্দী বাংলাদেশিদের বস্ত্র দিলেন হাইকমিশন

মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপের কারাগারে বন্দী প্রবাসী বাংলাদেশিদের জন্য বস্ত্র দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। দেশটির রাজধানী মালের কারেকশনাল সার্ভিসের প্রধান কার্যালয়ে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে এ বস্ত্র হস্তান্তর করা হয়।

৪ মার্চ সোমবার হাইকমিশনের পক্ষ থেকে কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ এসব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান।

কিছুদিন আগে হাইকমিশনের একটি প্রতিনিধিদল দেশটির মাফুসী কারাগার পরিদর্শন করেন।এসময় কারা বন্দী প্রবাসী বাংলাদেশিরা বস্ত্র প্রদানের জন্য অনুরোধ জানান মিশন কর্মকর্তাদের কাছে।

এ লক্ষ্যে আজ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট তহবিল হতে পরিদেয় লুঙ্গি, গামছা, গেঞ্জি, টুপি ইত্যাদি প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৫:৪৫



দুর্গাপূজায় টানা ছুটি, অনুমোদনের পর প্রজ্ঞাপন
দুর্গাপূজায় টানা ছুটি, অনুমোদনের পর প্রজ্ঞাপন
৩০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২০

টাইমস হায়ার এডুকেশনের র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি
টাইমস হায়ার এডুকেশনের র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি
৩০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:০৩