• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৩১:১০ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

মালদ্বীপে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

২২ অক্টোবর ২০২৩ দুপুর ০১:২২:৪৩

মালদ্বীপে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর শনিবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মুজিব কর্ণারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিশেষ এই দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রিন্ট মেকিং ও গ্রাফিক্স ডিজাইন বিভাগে বিশেষ চাহিদা সম্পন্ন কয়েকটি ক্যাটাগরিতে অসংখ্য বাংলাদেশি খুদে শিশু-কিশোর অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হাইকমিশনারের সহধর্মিণী মি. নাওমী নাহরীন এ সময় প্রতিযোগীদের উদ্দেশে বলেন, শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন। তোমরা যেমন তোমাদের বাবা-মায়ের আদরের সন্তান, তেমনি শেখ রাসেলও তার বাবা-মায়ের আদরের সন্তান ছিল। তার জন্মদিনটি আমরা ভালোবাসার সঙ্গে স্মরণ করছি। তাই তার সম্পর্কে জানতে তোমাদের নিয়ে আমরা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। তিনি শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা করে সকল শিশু-কিশোরদের নিরাপদ ভবিষ্যত প্রত্যাশা করেন।

আরও পড়ুন

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

এছাড়াও তিনি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া শিশু-কিশোরদের নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন এবং প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শেষে শেখ রাসেলের উপর নির্মিত একটি থিম সং ও ভিডিও ক্লিপ বড় পর্দায় প্রদর্শন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬