• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৩২:২০ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:২২

নারায়ণগঞ্জে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১১।

৪ অক্টোবর রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি জানান এসআরবি-১১ অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান। এর আগে ৩ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার গোকুলদাসবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার কামরুল হাসান (২৯) নেত্রকোনার মদন থানার কাইটাল এলাকার মৃত মহিম উদ্দিনের ছেলে। অপর আসামি মো. মিজানুর রহমান (২৭) বন্দরের গোকুলদাসবাগ এলাকার মাসুক ভূঁইয়ার ছেলে।

এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল বিকেল ৫টা ৩৫ মিনিটে গোকুলদাসবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১০ কেজি গাঁজাসহ কামরুল হাসান ও মো. মিজানুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এসআরবি-১১ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যে ৬ অভ্যাস আপনার ওজন কমতে পারে
যে ৬ অভ্যাস আপনার ওজন কমতে পারে
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩২:১৯



ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৫:৪৮


হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৮:১৪

দাম বাড়লো এলপিজির
দাম বাড়লো এলপিজির
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৯:৩৪