• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:০২:২৯ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

মাদারগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৭:০৯

মাদারগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ মোশারফ হোসেন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ।

৪ অক্টোবর রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার বালিজুড়ী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। গ্রেফতার মোশারফ হোসেন (৩৮) বালিজুড়ী মোল্লাপাড়া শেখবাড়ী এলাকার মৃত মক্কু শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন তিনি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান,গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ৬টি ছোট প্যাকেটে মোড়ানো হেরোইন উদ্ধার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৮:১৪

দাম বাড়লো এলপিজির
দাম বাড়লো এলপিজির
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৯:৩৪







সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫৮:১০