ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬১ শিশু।
২৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত (২৪ নভেম্বর) হাম ও এর উপসর্গে সারাদেশে ১ হাজার ৩৬১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ শিশু এবং হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২৫৬ শিশু।
এর আগে, ২৩ নভেম্বর সোমবার হাম বা উপসর্গে সারা দেশে কারও মৃত্যু হয়নি।
এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪১৭ শিশু। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ছিল ৯৬ শিশু এবং সন্দেহজনক হাম রোগী ১ হাজার ৩২১ শিশু।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available