• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৩৭:৩৬ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার

২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২২:০৯

পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: পাঁচদিনের সফরে পাকিস্তান গিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। ৬ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে ২৩ নভেম্বর সোমবার রাতে ইসলামাবাদ পৌঁছান তিনি। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এই সফরে গেছেন হাফিজ উদ্দিন আহমেদ। ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সফর করবেন স্পিকার। এ সময় তিনি ইসলামাবাদ, লাহোর ও করাচি যাবেন।

ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্পিকারকে স্বাগত জানান সরদার আয়াজ সাদিক।

আরও পড়ুন

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

এ সময় উপস্থিত ছিলেন- পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

প্রতিনিধিদলে স্পিকারের সঙ্গে রয়েছেন- সংসদ সদস্য (এমপি) নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী মনি।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মানিকগঞ্জে ২ নারীর রহস্যজনক মৃত্যু
মানিকগঞ্জে ২ নারীর রহস্যজনক মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৬:২৬

হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩০:০৪







শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:১০:২০

রংপুরে নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার
রংপুরে নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৯:৪০