• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৩৫:২০ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব : ইশরাক

২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:১৬:১০

দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব : ইশরাক

অনলাইন ডেস্ক: বিজয়ের মাসে বাংলাদেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব। কাঁধে কাঁধ রেখে পাহারা দেব, ইনশআল্লাহ। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব বলে জানিয়েছেন সংসদ সদস্য (এমপি) ইশরাক হোসেন।

তিনি বলেন, জুলাইয়ে মেরে তাদের হয়নি, তারা আরও মানুষ হত্যা করতে চায়। ৫ আগস্টের পর ভেবেছিলাম, ঠিক হয়ে যাবে। কিন্তু দেখছি, এদেরকে চিরতরে শেষ করে দিলে, তবেই বাংলাদেশ মুক্তি পাবে।

২৪ নভেম্বর মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আয়োজিত বিক্ষোভ মিছিল কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

নিষিদ্ধ আ. লীগের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান গ্রেফতার

ইশরাক হোসেন বলেন, গোপালগঞ্জে হাসপাতালে হামলা চালানো হয়েছে। অথচ, জেনেভা কনভেনশন অনুযায়ী, যুদ্ধের সময়ও হাসপাতালে আক্রমণ করা নিষেধ।

শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে ইশরাক বলেন, ভারতে বসে তিনি (শেখ হাসিনা) বলছেন, ১৬ তারিখে দেশে ফিরে আসবেন। একটি সময় বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করেছিলেন তিনি। আমরা কিন্তু এ জায়গায় এসেছি রাজনীতির মাধ্যমে। সেটা ভুলে গেলে চলবে না। আমাদের বহু ভাই রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন।

তিনি বলেন, ডিসম্বরের সারা মাস কর্মসূচি থাকবে। আমরা রাজপথে সর্বাঙ্গে অবস্থান করে রাজপথের নেতৃত্ব দেব, হাসিনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাব। মুক্তিযুদ্ধকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের গায়ে কলঙ্ক লেপন করেছিলেন হাসিনা। এটি কোনো দল বা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি ছিল না’, বলে তিনি জানান।
এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:১০:২০

রংপুরে নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার
রংপুরে নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৯:৪০






লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:২৪