• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:০০:০৬ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরো বাড়তে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:২০

অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরো বাড়তে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দেশে আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

৯ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আশঙ্কার কথা জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সরকার তিন মাসের একটি বিশেষ প্রচারাভিযান চালু করতে যাচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি জানান, ডেঙ্গু চিকিৎসায় ৩০০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি রোগীর সংখ্যা বাড়ার সম্ভাবনা বিবেচনায় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় শয্যা, স্যালাইন ও পরীক্ষার সরঞ্জাম মজুত রাখা হয়েছে।

আলোচনা সভায় আত্মহত্যা প্রতিরোধ নিয়েও কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, মানসিক স্বাস্থ্যের প্রতি যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় আত্মহত্যার প্রবণতা বাড়ছে। বিশেষ করে কিশোর-কিশোরীদের আত্মহত্যার ঘটনা অনেক সময় আড়াল করার চেষ্টা করা হয়।

আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবাকে আরও গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সূত্র: বাংলাদেশ প্রতিনিদিন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ভূমিকম্পে কাঁপল তিব্বত ও নেপাল
ভূমিকম্পে কাঁপল তিব্বত ও নেপাল
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৪:৫০


ভোর রাতের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্ট
ভোর রাতের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৯:৩৫

আবারও কমেছে সোনার দাম
আবারও কমেছে সোনার দাম
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩০:৪৯