• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০১:৩৫:৪৪ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫২:৩৯

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। ওই হামলায় নিরীহ বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানানোর পাশাপাশি দেশটির নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে সংঘটিত যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশ নীতিগতভাবে দৃঢ় অবস্থান বজায় রাখে। অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতিতে সৌদি আরবের সরকার এবং দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ পূর্ণ সংহতি প্রকাশ করছে।

আরও পড়ুন

সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ বিল পাস

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, সৌদি আরবের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন রয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যসহ সামগ্রিক অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ তার অবস্থান অব্যাহত রাখবে।

সূত্র: ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ বিল পাস
সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ বিল পাস
১৬ নভেম্বর ২০২৬ রাত ১০:২৯:২০








জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৩