• ঢাকা
  • |
  • শনিবার ৬ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২৩:৩৩ (20-Jun-2026)
  • - ৩৩° সে:

মুখ ঢেকে কথা বলায় প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

২০ জুন ২০২৬ সকাল ১০:২৬:৪৪

মুখ ঢেকে কথা বলায় প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

স্পোর্টস ডেস্ক: মাঠে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মুখ ঢেকে কথা বলার দৃশ্য প্রায়ই দেখা যায়। সাধারণত ‘লিপ রিডিং’ এড়াতে এমন আচরণ করেন ফুটবলাররা। তবে ফিফার নতুন নিয়মে এবার সেই অভ্যাসই বড় শাস্তির কারণ হয়ে দাঁড়াল।

চলমান বিশ্বকাপে প্রথমবারের মতো নতুন এই নিয়মের প্রয়োগে লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ের তারকা মিডফিল্ডার মিগেল আলমিরন। তুরস্কের বিপক্ষে ম্যাচে এক প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সময় তিনি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি দ্রুত তুরস্কের খেলোয়াড়দের নজরে আসে এবং তারা রেফারির কাছে অভিযোগ করেন। মাঠের কর্মকর্তারা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর ঘটনাটিকে নিয়মভঙ্গ হিসেবে বিবেচনা করেন।

চলতি বিশ্বকাপে ফিফার নতুন নির্দেশনা অনুযায়ী, বিতর্কিত বা সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মুখ ঢেকে প্রতিপক্ষ বা ম্যাচ কর্মকর্তার কাছ থেকে কথা আড়াল করার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হচ্ছে। এই ব্যাখ্যার ভিত্তিতেই আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

ঘটনাটিকে ম্যাচ ধারাভাষ্যকাররা ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেন। এই ঘটনার ফলে গুরুত্বপূর্ণ সময়ে ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। তবে প্রথমার্ধ শেষে দলটি এক গোলের লিড ধরে রেখেছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us