• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:২৪:৪৩ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে খেলার মাঠে মেলা আয়োজনের চেষ্টা, এলাকাবাসীর সড়ক অবরোধ

২৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৮:১৫

নারায়ণগঞ্জে খেলার মাঠে মেলা আয়োজনের চেষ্টা, এলাকাবাসীর সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের নগর খানপুরে ঐতিহ্যবাহী বরফকল খেলার মাঠ দখল করে সেখানে মাসব্যাপী মেলা আয়োজনে বাধা দিয়েছে খেলোয়াড় ও এলাকাবাসী।

২৭ নভেম্বর শুক্রবার সকালে খেলার মাঠ দখল করে মেলা বসানোর অপচেষ্টার প্রতিবাদে খেলোয়াড় ও এলাকাবাসী চাষাঢ়া-আদমজী আঞ্চলিক সড়ক আধা ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ দেখায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে নেয়। 

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

খেলোয়াড় ও এলাকাবাসী জানান, বরফকল খেলার মাঠটিতে দীর্ঘদিন ধরে কন্টেইনার পোর্ট নির্মাণের সামগ্রী রেখে মাঠটি সংকুচিত করে ফেলা হয়েছে। তার মধ্যে আবার মাসব্যপী বস্ত্র মেলার আয়োজনের লক্ষ্যে বিপুল পরিমাণ বাঁশ এনে প্যান্ডেল স্থাপনের পাঁয়তারা চলছিল। আমরা তাদের কাছে মেলার অনুমতিপত্র দেখতে চাইলেও কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি। পরে মেলার জন্য ট্রাকযোগে আনা সব ধরনের সামগ্রী মাঠ থেকে সরিয়ে দেয়া হয়েছে। মাঠে কোনো ধরনের মেলার আয়োজন খেলোয়াড় ও এলাকাবাসী মেনে নিবে না।

তারা আরও বলেন, অত্র এলাকায় এখন এই একটি মাঠ অবশিষ্ট রয়েছে। দূর দূরান্ত থেকে এখানে অনেকে খেলতে আসে। সরকার ও প্রশাসনের ঊর্ধ্বতনরা যেখানে কিশোর যুবকদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কথা বলেন সেখানে মাঠ দখল করে মেলার আয়োজন প্রতিহত করা হবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ