মুন্সীগঞ্জ প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিদেশের মাটি থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে দেশে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের চেষ্টা করছে, যা তাদের পূর্ব ইতিহাস। তবে এ দেশের মানুষ তাদের সফল হতে দেবে না এবং বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না।
২৭ নভেম্বর শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসার বার্ষিক ইসলাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, পরদাসী ও সেবাদাস কোনো পতিত শক্তি রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করলে সেই প্রশ্নে আমরা সবাই এক। সারা বাংলাদেশের সব নাগরিক ঐক্যবদ্ধ আছে, ইনশাআল্লাহ।
গণতান্ত্রিক চর্চার বিষয়ে সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, রাজনীতিতে বিভিন্ন দলের ভিন্ন আদর্শ ও তর্ক-বিতর্ক থাকবে। কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তা আবারও গড়ে তোলা হবে এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে।
অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুরী এবং স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী বাৎসরিক এই ইসলাহী আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার কয়েক হাজার ওলামায়ে কেরাম ও সাধারণ মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available