হানিয়া আমির কি সত্যিই বিয়ে করেছেন, ভাইরাল ভিডিওর নেপথ্যে...
বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভাইরাল ভিডিওতে পাকিস্তানি অভিনেত্রীকে হানিয়া আামিরকে দেখা যাচ্ছে কনে সাজে, সঙ্গে বরের সাজে পাকিস্তানি গায়ক অসিম আজহার। মুহূর্তের মধ্যেই গুজব ছড়িয়ে পড়ে, তাঁরা কি গোপনে বিয়ে করেছেন?অসিম আজহারও জাঁকজমকপূর্ণ পোশাকে উপস্থিত। নাচ, হাসি আর খোলামেলা মেজাজ—সব মিলিয়ে মুহূর্তটি মনে হয় যেন কোনো বিয়ে অনুষ্ঠানের। তবে যতটা অনুরাগীরা ভাবছেন, তার চেয়ে অনেকটা ভিন্ন।ভিডিওটি হানিয়ার জন্মদিনের উদ্যাপনের। ১২ ফেব্রুয়ারি অভিনেত্রীর জন্মদিনের পার্টির থিম ছিল ‘শাদি-থিমড’। তাই হানিয়া কনের সাজে ছিলেন, আর অসিমও সেই থিমে মিলিয়ে বিয়ের পোশাকে হাজির ছিলেন। নাচ, খেলা ও আনন্দের মুহূর্তগুলো স্পষ্টতই উদ্যাপনের অংশ। বাস্তবে বিয়ে হয়নি।হানিয়া আমির ও অসিম আজহারের সম্পর্কের খবর নতুন নয়। বহু বছর ধরে তাঁদের বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে চর্চা চলে আসছে। এর আগে কিছু পাকিস্তানি গণমাধ্যম খবর প্রচার করেছিল, চলতি বছরই তাঁরা বিয়ে করতে পারেন। সেই খবর আর বিয়ের সাজ মিলিয়ে অনেকেই তাই ধরে নিয়েছিলেন, দুই তারকা সত্যিই বোধ হয় বিয়ে করেছেন।এর আগে গত বছরের শেষের দিকে ইনস্টাগ্রামে হানিয়া আমিরের একটি পোস্টে এক মন্তব্য করেছেন, ‘তোমার বিয়ের গুঞ্জন শুনছি।’ সেখানে হানিয়ার আমির প্রত্যুত্তর দিয়েছেন, ‘আমিও শুনছি।’হানিয়া ও আসিমের সম্পর্ক শুরু হয়েছিল ২০১৮ সালের দিকে। ২০১৯ সালে তা প্রকাশ্যে আসে আর ২০২০ সালে প্রেম ভেঙে যায়। তবে পুরোনো প্রেম আবারও জোড়া লেগেছে বলে মনে করছেন কেউ কেউ।