• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৩:২৩ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

মিস ইউনিভার্সের মুকুট অধরা, তবু ৩ পুরস্কারে চমক মাহির

২৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২১:৩৪

মিস ইউনিভার্সের মুকুট অধরা, তবু ৩ পুরস্কারে চমক মাহির
সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: মিস ইউনিভার্সের মূল মঞ্চে সেরা ৩০-এ জায়গা হয়নি। তবে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় একেবারে খালি হাতে ফিরছেন না সামিরা খান মাহি। দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরার স্বীকৃতি, আরেকটিতে প্রথম রানার-আপ!

পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীর সঙ্গে অংশ নেন মাহি। ‘বেস্ট ইন সুইমস্যুট’ ও ‘বেস্ট ইন ইভনিং গাউন’ বিভাগে দর্শকদের ভোটে বিজয়ী হয়েছেন তিনি। পাশাপাশি ‘বেস্ট ইন ন্যাশনাল কস্টিউম’ বিভাগে অর্জন করেন প্রথম রানার-আপের স্বীকৃতি।

নিজের এই অর্জনে উচ্ছ্বসিত মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তার ভাষায়, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও এই সাফল্য সবার, যারা ভোট, সমর্থন ও ভালোবাসা দিয়ে পাশে ছিলেন।

আরও পড়ুন

‘কিং’ নিয়ে দুই দশক পর পুরোনো রূপে শাহরুখ

এদিকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি জানান, ফাইনালের আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন। বিজয়ীর নাম ঘোষণার সময় তার চোখের পানি ছিল আনন্দের। তবে সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় মন ভেঙে গিয়েছিল বলেও জানান তিনি।

আগামী ৪ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে মাহির। ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা তার প্রথম সিনেমা ‘মস্তান’-এর শুটিং। মিস ইউনিভার্সের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার অভিনয় জগতে নতুন যাত্রার প্রস্তুতি নিচ্ছেন মাহি।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










‘কিং’ নিয়ে দুই দশক পর পুরোনো রূপে শাহরুখ
‘কিং’ নিয়ে দুই দশক পর পুরোনো রূপে শাহরুখ
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৩:১৯