অনলাইন ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, গরু-ছাগলের চাহিদা মেটাতে একসময় আমদানির ওপর নির্ভর করতে হয়েছে। তবে গত কোরবানির ঈদে কোনো পশু আমদানি করতে হয়নি। বরং দেশীয় উৎপাদনেই চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পশু ছিল।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
এদিকে, প্রাণীর জন্য ভবিষ্যতে বিদেশ থেকে ভ্যাকসিন আমদানি করতে না হয়, সে লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, এবারই প্রথম ঈদুল আজহায় ভারত থেকে গরু আমদানি করতে হয়নি। এরই মধ্যে এই খাত থেকে ৩০৯ কোটি টাকা রপ্তানি আয় করতে সক্ষম হয়েছি।
প্রতিমন্ত্রী আরও বলেন, এই খাতের উন্নয়নের কাজ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার সেটি বন্ধ করে দিয়েছিল।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবারও এ খাতের উন্নয়নে কাজ করা হচ্ছে। প্রাণীর খাদ্য নিরাপদ করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।আমরা এরই মধ্যে ভ্যাকসিন উৎপাদন শুরু করেছি। বর্তমানে দেশের চাহিদার ১৫ শতাংশ ভ্যাকসিন উৎপাদন করি। ভবিষ্যতে যাতে ভ্যাকসিন আমদানি করতে না হয়, সে লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছি।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available