• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৫৯:৪৫ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

শাহরুখ-অনন্ত আম্বানি বিতর্কে আইনি নোটিশ!

২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৬:৩৮

শাহরুখ-অনন্ত আম্বানি বিতর্কে আইনি নোটিশ!
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: একটি ছোট্ট অঙ্গভঙ্গি, কয়েক সেকেন্ডের ভিডিও, আর তা ঘিরেই সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা। বলিউড বাদশাহ শাহরুখ খানকে কি সত্যিই চুপ থাকতে ইঙ্গিত করেছিলেন অনন্ত আম্বানি?

ভাইরাল সেই ভিডিও থেকে তৈরি হওয়া বিতর্ক এবার গড়াল আইনি পথে। বলিউড বাদশাহর সম্মানহানির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিনেতার আইনজীবী। কী ছিল সেই ভিডিওতে, আর কেনই বা আইনি পদক্ষেপ নিতে হলো?

মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে সদ্গুরুর সঙ্গে কথা বলছিলেন অনন্ত আম্বানি। পাশেই ছিলেন কিং খান। কথোপকথনের একপর্যায়ে অনন্তকে আঙুল তুলে শাহরুখকে ইঙ্গিত করতে দেখা যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভিডিওটি। কেউ দাবি করেন, বলিউড বাদশাকে চুপ থাকতে বলছিলেন মুকেশ আম্বানির ছেলে। আবার কেউ ঘটনাটিকে বন্ধুত্বপূর্ণ আচরণ বলে ব্যাখ্যা করেন।

আরও পড়ুন

অর্জুনের জীবনে নতুন প্রেম?

এ নিয়েই রিল তৈরি করেন কনটেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মা। তবে তার বক্তব্যকে বিভ্রান্তিকর ও মানহানিকর দাবি করে গত ২৩ নভেম্বর সোমবার তাকে আইনি নোটিশ পাঠান শাহরুখের আইনজীবী। নোটিশে বিতর্কিত রিলটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপের কথাও জানানো হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

অর্জুনের জীবনে নতুন প্রেম?
অর্জুনের জীবনে নতুন প্রেম?
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮:১৩

শাহরুখ-অনন্ত আম্বানি বিতর্কে আইনি নোটিশ!
শাহরুখ-অনন্ত আম্বানি বিতর্কে আইনি নোটিশ!
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৬:৩৮


প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৭:৩৩


পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:০২