ডেস্ক রিপোর্ট: চলতি মাসে নতুন অর্থবছরের প্রথম ৫ দিনেই দেশে ৫৬ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৮৩ কোটি ২০ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন দেশে এসেছে ১১ কোটি ৩৪ লাখ ডলার বা ১ হাজার ৩৮৩ কোটি টাকার বেশি রেমিট্যান্স।
৬ জুলাই সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানিয়েছেন, চলতি জুলাইয়ের প্রথম ৫ দিনে দেশে ৫৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এরমধ্যে শুধু রোববারই (৫ জুলাই) ২১ কোটি ৯০ লাখ ডলার এসেছে। যেখানে গত বছরের একই সময়ের মধ্যে দেশে ৪১ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
এর আগে, সদ্য বিদায়ী জুনের ৩০ দিনে দেশে ২৮১ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৪ হাজার ৬৪১ কোটি টাকার বেশি।
অন্যদিকে গত ২ জুলাই পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছিল ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ৩৩ হাজার ১৩ দশমিক ১৯ মিলিয়ন ডলার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available