• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:১২:৫২ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়

১২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:৪৩

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে যাওয়ার সময় বড় স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। কিন্তু সেমির বাধা পার হতে পারল না জুনিয়র টাইগাররা। সেমি ফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা।

১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। দলের দুই ওপেনার হাইম খান এবং উসমান খান অর্ধশতক তুলে নেন। ৬৯ রান করা হাইমকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রবিউল অনিক। কিন্তু ম্যাচে টাইগার বোলারদের একমাত্র সাফল্য এটাই।

এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ফলে সহজেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় পাকিস্তান দল। ব্যাটারদের মতো টাইগার বোলাররাও কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি।

আরও পড়ুন

আজ টিভিতে যেসব খেলা দেখবেন (১২ নভেম্বর ২০২৬)

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে টাইগাররা। ব্যর্থ ছিলেন জারিফ সিয়াম, কাউসার আহমেদরা। একমাত্র ব্যতিক্রম ছিলেন আল মুহি। তিনি ফিফটির দেখা পেয়েছেন। তবে আরেক প্রান্তে নিয়মিত উইকেট হারানোয় ১০০ রানের আগেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ দল।

গেল ম্যাচের সেঞ্চুরিয়ান আহসান মুনিম, অধিনায়ক ফরিদ হাসান ফয়সালরা রানের দেখা পাননি। ব্যাটিং ব্যর্থতায় ৩১.৪ ওভারে ১৩৮ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৬:২৮