• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:১০:৫৮ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

১২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:২৪

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি সৌজন্য সাক্ষাৎ করেন।
১২ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক উদ্যোগ।

এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং মানবাধিকার বিষয়ে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ