• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৫:৫৮ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনের জন্য অর্থনীতি ভেঙে পড়ার কোনো কারণ নেই: গভর্নর

১৮ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:২৫:৫৮

নির্বাচনের জন্য অর্থনীতি ভেঙে পড়ার কোনো কারণ নেই: গভর্নর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘আমরা কিছুটা হলেও উন্নতির দিকে যাচ্ছি। সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা বহুলাংশে নিয়ে এসেছি। নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি ভেঙে পড়ার কোনো কারণ নেই।’

তিনি বলেন, ‘এখন এক্সচেঞ্জ রেট নিয়েও সমস্যা নেই। রিজার্ভ ভাল আছে। আমাদের রিজার্ভ আমাদেরকেই বাড়াতে হবে। বাজারকে স্থিতিশীল রেখে আমরা ডলার কিনছি। বছর শেষে ৩৪ বিলিয়ন ডলারে নিয়ে যেতে হবে আমাদের রিজার্ভ।’

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর ইআরএফ মিলনায়তনে ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

গভর্নর আরও বলেন, ‘ব্যালেন্স অব পেমেন্টের জন্য আমাদের আইএমএফ’র টাকার দরকার নাই। ব্যাংকিং খাতের সংকট কিছুটা কমেছে। তবে মূলধন ঘাটতি আছে।’

তিনি বলেন, পাঁচ ব্যাংকের সাইনবোর্ড পরিবর্তন হয়ে যাবে আজকালের মধ্যে। কোনো ব্যাংকের মালিক পক্ষ এককভাবে ব্যাংকের ক্ষতি করতে পারে না। এখানে কর্মকর্তাদেরও দায় রয়েছে। ফলে দায়ী কর্মকর্তাদেরই আর্থিক পেনাল্টি দিতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:২২

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪৮৭ জন গ্রেফতার
চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪৮৭ জন গ্রেফতার
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৬

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৭

ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬
ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৬



ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন
ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:১৬


পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৪৪