• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৪:০৮ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক উধাও

১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:০৬

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক উধাও

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের কথা বলে নিজ বাড়িতে ডেকে এনে উধাও হয়েছে প্রেমিক। এরপর থেকে টানা তিনদিন ধরে বিয়ের দাবিতে প্রেমিক সেনাসদস্যের বাড়িতে অনশন করছেন ভুক্তভোগী প্রেমিকা। তিনদিন ধরে না খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন কলেজ পড়ুয়া প্রেমিকা। এর মধ্যে তাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ করেছেন তার পরিবার।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের উত্তর সাপমারী গ্রামের খশরু মিয়ার মেয়ে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মিষ্টি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী তারাটিয়া পোড়াভিটা জল ব্রিজ এলাকার ফেলু মিয়ার ছেলে জীবন মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। জীবন মিয়া সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত। ৪ বছর ধরে প্রেমের সম্পর্কের মাঝে প্রেমিকা মিষ্টি আক্তারকে নিয়ে বিভিন্ন পার্ক ও বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন প্রেমিক ও সেনাসদস্য জীবন মিয়া।

এছাড়াও অসংখ্যবার ভিডিও কল ও ম্যাসেঞ্জারে কথোপকথন হয় তাদের মধ্যে। জীবন মিয়া প্রেমিকা মিষ্টি আক্তারের কাছে বিভিন্ন অনৈতিক দাবি জানালে সে বিয়ের পর এসব দাবি পূরণের কথা বলেন বলে তাদের কথোপকথনের কয়েকটি স্কিন শর্ট ফাঁস হয়েছে।

আরও পড়ুন

পদ্মা সেতুর টোল প্লাজায় নাশকতা: ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীরসহ গ্রেফতার ৪

সম্প্রতি ২ মাসের মাসের ছুটিতে নিজ বাড়িতে আসেন জীবন মিয়া। প্রেমিকা মিষ্টি আক্তার তার প্রেমিক জীবনকে বিয়ের কথা বললে সে বিয়ে করবে বলে বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বিকালে স্থানীয় একটি বাজারে অপেক্ষা করতে বলেন। তার কথামতো মিষ্টি আক্তার দেখা করতে গেলে জীবন মিয়া সেখান থেকে প্রেমিকা মিষ্টিকে নিজ বাড়িতে নিয়ে যান। সেনাসদস্য জীবন মিয়া তার প্রেমিকা মিষ্টিকে নিজ বাড়িতে রেখেই চম্পট দেয়। প্রেমিক হঠাৎ উধাও হলে এরপর থেকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতেই অবস্থান করছেন ভুক্তভোগী কলেজ ছাত্রী মিষ্টি আক্তার।

মিষ্টি আক্তারের বাবা খশরু মিয়া জানান, চার বছর ধরে আমার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ওই সেনা সদস্যের। আমার মেয়েকে একাধিকবার আমি অন্য জায়গায় বিয়ে দিতে চাইলেও আমার মেয়ে জীবনকে ছাড়া বিয়ে করতে চাইনি।

সে (জীবন মিয়া) আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আমি এর ন্যায্য বিচার চাই। তাকে বাড়িতে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার-১

তবে এঘটনায় কথা বলতে রাজি হননি প্রেমিক সেনাসদস্যের পরিবারের কেউ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
১৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৯:০৮




বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৯:৩৪