• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৮:৫৫ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন

১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:১৬

ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন
ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: গত ১০ সেপ্টেম্বর সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গড়ে তোলা প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করার রায় দেন হাইকোর্ট। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলের এসব মামলা, বর্তমান বিএনপি সরকারের আমলে নিষ্পত্তির ঘটনায় আলোচনার জন্ম দিয়েছে।

১২ সেপ্টেম্বর শনিবার খোঁজ নিয়ে জানা গেছে, ড. ইউনূসের বিরুদ্ধে করসংক্রান্ত আরও ৩১টি মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারাধীন। যেখানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর দাবি প্রায় কয়েকশ কোটি টাকা। এ ছাড়া শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে আরও ১৯টি মামলা।

যদিও ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের দাবি, মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন ড. ইউনূস। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের পথে হাঁটছে বর্তমান সরকার। তবে রাষ্ট্রপক্ষ বলছে, আদালতের রায়ের বাইরে যাওয়ার সুযোগ নেই।

এদিকে এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাটর্নি জেনারেল কার্যালয়। রাষ্ট্রপক্ষ বলছে, উচ্চ আদালতের রায়ের বাইরে যাওয়ার সুযোগ নেই।

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:২২

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪৮৭ জন গ্রেফতার
চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪৮৭ জন গ্রেফতার
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৬

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৭

ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬
ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৬



ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন
ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:১৬


পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৪৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা জারি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা জারি
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩৫