• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৪:১৮ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:২২

রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীর আদাবরের একটি খাল থেকে এক নারীর খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি প্রায় ১০ টুকরো করা হয়েছে বলে জানা গেছে।

১২ সেপ্টেম্বর শনিবার বিকেলে আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকা থেকে খালে মরদেহের কয়েকটি অংশ ভাসতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথা ও দুই হাতসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘খাল থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের বিষয়টি আমরা জানতে পেরেছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ আরও জানিয়েছে, মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় তদন্ত চলছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রেমের টানে চীন থেকে বরিশালে যুবক, ধর্ম পাল্টে বিয়ে
প্রেমের টানে চীন থেকে বরিশালে যুবক, ধর্ম পাল্টে বিয়ে
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৫


রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:২২

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪৮৭ জন গ্রেফতার
চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪৮৭ জন গ্রেফতার
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৬

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৭

ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬
ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৬



ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন
ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:১৬