• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৩:৫৬ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪৮৭ জন গ্রেফতার

১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৬

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪৮৭ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিযানে ১০০ জনকে এবং বিভিন্ন অপরাধে ৩৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

১২ সেপ্টেম্বর শনিবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, ৪৫ হাজার ১২৬ পিস ইয়াবা, ৪১ লিটার চোলাইমদ, ২৭ কেজি ৯০৩ গ্রাম গাঁজা, ১২০ বোতল বিদেশি মদ ও ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০০ জনের মধ্যে ২৮ জন মাদককারবারি, দুজন মাদক বহনকারী এবং ৯৮ জন মাদকসেবী রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত ও অন্যান্য মামলাও রয়েছে।

এদিকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৯ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ অভিযানে ২৭টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন অপরাধে ২৪ ঘণ্টায় ৩৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে নিয়মিত মামলায় ১০৮ জন, পূর্বের মামলায় ৪৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন, ১৫১ ধারাসহ অন্যান্য ধারায় ৬০ জন, পরোয়ানামূলে ১২২ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জন রয়েছেন।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জনস্বার্থে মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রেমের টানে চীন থেকে বরিশালে যুবক, ধর্ম পাল্টে বিয়ে
প্রেমের টানে চীন থেকে বরিশালে যুবক, ধর্ম পাল্টে বিয়ে
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৫


রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:২২

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪৮৭ জন গ্রেফতার
চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪৮৭ জন গ্রেফতার
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৬

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৭

ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬
ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৬



ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন
ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:১৬