• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৪:২৫ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

ডিআইইউতে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ উদ্বোধন

১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৯:১৯

ডিআইইউতে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ উদ্বোধন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ‘সুশাসন ও প্রতিষ্ঠানসমূহ: বাংলাদেশে উন্নত সুশাসনের লক্ষ্যে জ্ঞান, নীতি ও অনুশীলনের সংযোগ’ শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১২ সেপ্টেম্বর শনিবার রাজধানীর ডিআইইউর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক প্রফেসর ড. মাহবুব উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

অনুষ্ঠানে শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক, সুশাসন বিশেষজ্ঞ, উন্নয়নকর্মী, সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশের উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে কার্যকর প্রতিষ্ঠান, প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সরকার, একাডেমিয়া, বেসরকারি খাত ও নাগরিক সমাজের মধ্যে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ, টেকসই অর্থনৈতিক রূপান্তর এবং উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্যে শক্তিশালী প্রতিষ্ঠান ও কার্যকর সুশাসনের কোনো বিকল্প নেই।

জাতীয় অধ্যাপক প্রফেসর ড. মাহবুব উল্লাহ বলেন, শক্তিশালী প্রতিষ্ঠান গঠন ও জ্ঞানভিত্তিক নীতিনির্ধারণে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও চিন্তনকেন্দ্রগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ প্রতিষ্ঠার মাধ্যমে গবেষণা, নীতি সংলাপ, সক্ষমতা উন্নয়ন ও প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে ডিআইইউর ভূমিকা আরও বিস্তৃত হবে।

গোলটেবিল বৈঠকে জনপ্রশাসন সংস্কার, প্রাতিষ্ঠানিক কার্যকারিতা, নিয়ন্ত্রক শাসনব্যবস্থা, ডিজিটাল রূপান্তর, জবাবদিহিতা, নাগরিকমুখী সেবা এবং প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ নিয়ে আলোচনা হয়। এতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।

নবপ্রতিষ্ঠিত সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ গবেষণা, নীতি সংলাপ, নির্বাহী শিক্ষা, নেতৃত্ব উন্নয়ন ও জ্ঞান বিনিময়ের জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। গবেষণা, প্রশিক্ষণ, প্রকাশনা, নীতি-আলোচনা ও অংশীজনদের সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশের সুশাসন ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অবদান রাখবে কেন্দ্রটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৭

ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬
ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৬



ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন
ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:১৬


পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৪৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা জারি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা জারি
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩৫