• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৪০:৫৬ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, আটক ২

২৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:৩২:৫৫

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, আটক ২

জামালপুর প্রতিনিধি: জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ১৬ বোতল ভারতীয় মদ জব্দ হয়েছে।

২৭ নভেম্বর শুক্রবার দুপুরে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ২৬ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে সীমান্তবর্তী এলাকা থেকে এসব ভারতীয় মদ জব্দ করা হয়। এসময় দুই মাদককারবারিকে আটক করা হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে খেলার মাঠে মেলা আয়োজনের চেষ্টা, এলাকাবাসীর সড়ক অবরোধ

জানা গেছে, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৭২ সীমান্ত পিলারের বালিয়ামারী বাজার খেয়াঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করেন বালিয়ামারী বিওপির বিজিবির সদস্যরা। অভিযানকালে ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ৬২ হাজার ৯০০ টাকা। এসময় মাদক কারবারে জড়িত কফিল উদ্দিন (১৮) ও সুমন মিয়াকে (১৬) আটক করা হয়।

লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেইসঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ