• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫২:২৮ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

পুলিশবক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ সিএমপির

২৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৫৪

পুলিশবক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ সিএমপির
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে স্থাপিত ট্রাফিক পুলিশের বক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

২৭ নভেম্বর শুক্রবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, আমাদের পুলিশ বক্সগুলোর নিরাপত্তা জোরদার, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের রুটিন কাজ। এটা নতুন কিছু নয়। নগরের নিরাপত্তায় আমরা আমাদের সদস্যদের সব সময় প্রস্তুত রাখছি।’ মূলত এলজিইডি ভবন ও ভূমি অফিসে হামলার পর থেকেই নগরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী প্রেরণ ঐতিহাসিক উদ্যোগ: মাহদী আমিন

এর আগে ড. মুহাম্মদ ইউনূসের পাঁচলাইশ আবাসিক এলাকার পৈতৃক নিবাস, এলজিইডি ভবন ও চান্দগাঁও ভূমি অফিস লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে। এসব ঘটনায় মামলা হয়েছে।

ডিআইজি শামসুল হকক গণমাধ্যমকে বলেন, ডিসেম্বর নিয়ে কোনো আশঙ্কা নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

অন্যদিকে শুক্রবার নগরের কোতোয়ালী থানার মুসাফিরখানা মসজিদ থেকে জুমার নামাজের পর আওয়ামী লীগের অনুসারীরা মিছিল বের করেন। পুলিশ ধাওয়া দিলে তিনটি সড়কে তিন ভাগ হয়ে তারা পালিয়ে যান। ধাওয়া দিয়ে ২০ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।  

আরও পড়ুন

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

এটিভি/ এম এইচ আই 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৫:৫৯



করাচিতে ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১৪
করাচিতে ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১৪
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫২:১৪