• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:৩৬ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

২৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ ও একটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।

২৭ নভেম্বর শুক্রবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ওয়াহেদপুর ও রঘুনাথপুর বিওপির বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করে ওয়াহেদপুর বিওপির টহলদল। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও গান পাউডার উদ্ধার, গ্রেফতার ২

একই এলাকায় ভোর ৫টা ২০ মিনিটের দিকে পৃথক অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু জব্দ করে রঘুনাথপুর বিওপির টহলদল। গরুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

জব্দ মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বরিশালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১

তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৫:৫৯