চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে গরুর খাবারে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। এতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে আরও কয়েকটি। সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ খামার মালিকের।
২৭ নভেম্বর শুক্রবার উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আকবর গাজীর গরুর খামারে ঘটে এ ঘটনা।
শুক্রবার সকালে গরুগুলোকে খাবার দেওয়ার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়ে। একে একে পাঁচটি গরুর মৃত্যু হয়, অসুস্থ হয়ে পড়ে আরও কয়েকটি।
খামার মালিক আকবর গাজী ও তার ভাই কবির গাজীর অভিযোগ, দীর্ঘদিনের সম্পত্তি বিরোধের জেরে প্রতিপক্ষের দুই ভাই গরুর খাবারে বিষ মিশিয়ে দিয়েছেন। তবে অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
খবর পেয়ে উপজেলা ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে পৌঁছে গরুর রক্ত ও খাবারের নমুনা সংগ্রহ করেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available