• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৪৩:৪৩ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত নুরুলসহ গ্রেফতার ৩

২৭ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩০:১৫

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত নুরুলসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কৃষকলীগ নেতা টমাস আলী নিহতের ঘটনায় আহত হয়ে আত্মগোপনে থাকা নুরুলসহ তিনজনকে গ্রেফতার করেছে এসআরবি ও পুলিশ।

২৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে রাজশাহীর তেরখাদিয়া ও শিবগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের ফাইজুদ্দিনের ছেলে নাজমুল কবীর নুরুল, বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের সেনাপতির ছেলে রুবেল ইসলাম ও একই গ্রামের বাসির উদ্দিনের ছেলে রিফাত হাসান।

আরও পড়ুন

নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কৃষকলীগ নেতা নিহতের ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি রাজশাহীতে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে আহত নুরুলকে নগরীর তেরখাদিয়া স্টেডিয়ামের অদূরের একটি বাড়ি থেকে আটক করা হয়। বর্তমানে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট কেউ।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় রাতে ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

শিবগঞ্জে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

আরও পড়ুন

পরকীয়া প্রেমের জেরে গার্মেন্টস কর্মী চম্পা হত্যা: প্রেমিক গ্রেফতার

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফের কাছাকাছি তারা ও বীর!
ফের কাছাকাছি তারা ও বীর!
২৭ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২২:৪৩