• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:০২:০২ (03-Aug-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে তিন ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

৩ আগস্ট ২০২৬ সকাল ০৯:৫০:০০

টাঙ্গাইলে তিন ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল মেডিকেল কলেজ এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি এবং প্রেস্ক্রিপশান ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২ আগস্ট সোমবার দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত টাঙ্গাইল ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে ওষুধ বিক্রি ও সংরক্ষণের বিষয়গুলো নিবিড়ভাবে পরিদর্শন করা হয়।

এসময় প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রয় এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

টাঙ্গাইল জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, এরকম অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ