টাঙ্গাইলে তিন ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল মেডিকেল কলেজ এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি এবং প্রেস্ক্রিপশান ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।২ আগস্ট সোমবার দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত টাঙ্গাইল ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে ওষুধ বিক্রি ও সংরক্ষণের বিষয়গুলো নিবিড়ভাবে পরিদর্শন করা হয়।এসময় প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রয় এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।টাঙ্গাইল জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, এরকম অভিযান অব্যাহত থাকবে।