• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:০৪:৫২ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

ইসরাইলকে নাৎসি শাসনের সঙ্গে তুলনা অপরাধ নয়, জার্মান আদালতের রায়

৩ আগস্ট ২০২৬ সকাল ১০:১৩:৫৩

ইসরাইলকে নাৎসি শাসনের সঙ্গে তুলনা অপরাধ নয়, জার্মান আদালতের রায়

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের কর্মকাণ্ডকে নাৎসি শাসনের সঙ্গে তুলনা করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা যায় না বলে রায় দিয়েছে জার্মানির একটি উচ্চ আঞ্চলিক আদালত। আদালত বলেছে, সংশ্লিষ্ট ঘটনায় অভিযুক্ত ব্যক্তির মতপ্রকাশের স্বাধীনতা সাংবিধানিক সুরক্ষার আওতায় পড়ে।

আইনবিষয়ক ওয়েবসাইট বেক অনলাইন-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জাইব্রুকেনের উচ্চ আঞ্চলিক আদালত সম্প্রতি এ রায় দেন।

মামলার বিবরণে বলা হয়, এক নারী তার ইনস্টাগ্রাম পোস্ট ও স্টোরিতে ইসরাইলের সামরিক কর্মকাণ্ডের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করেন। এসব পোস্টে নাৎসি পার্টির পতাকা, স্বস্তিকা চিহ্ন এবং ইসরাইলের পতাকা ব্যবহার করা হয়।

আদালত রায়ে উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি অসাংবিধানিক কোনো সংগঠনের প্রচার বা সমর্থনের উদ্দেশ্যে এসব প্রতীক ব্যবহার করেননি। বরং ইসরাইল রাষ্ট্রের কর্মকাণ্ডের সমালোচনা প্রকাশের অংশ হিসেবে এগুলো ব্যবহার করা হয়েছে। তাই এ ক্ষেত্রে অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অপরাধ প্রযোজ্য নয়।

একটি পোস্টে নাৎসি জার্মানির অপরাধের সঙ্গে মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরাইলের কর্মকাণ্ডের তুলনামূলক একটি সারণি প্রকাশ করা হয়। আরেকটি পোস্টে একটি দেয়ালচিত্রে ডেভিড তারকার ভেতরে স্বস্তিকা চিহ্ন এবং যুদ্ধের প্রতীকী চিত্র দেখানো হয়।

এর আগে লুদভিগসহাফেনের একটি নিম্ন আদালত অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অভিযোগে ওই নারীকে দুই হাজার ৪০০ ইউরো জরিমানা করেছিলেন। তবে আপিলে জাইব্রুকেনের উচ্চ আঞ্চলিক আদালত সেই রায় বাতিল করে তাকে খালাস দেন।

উল্লেখ্য, আদালতের এ রায়টি নির্দিষ্ট এই মামলার প্রেক্ষাপটে দেওয়া হয়েছে। এটি জার্মানিতে সব ধরনের ক্ষেত্রে নাৎসি প্রতীক ব্যবহারের ওপর আরোপিত আইনগত নিষেধাজ্ঞা বাতিল বা পরিবর্তনের নির্দেশনা নয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইয়েমেনে হুথি-সৌদি সংঘাতে ২৪ ঘণ্টায় নিহত ৬৩
ইয়েমেনে হুথি-সৌদি সংঘাতে ২৪ ঘণ্টায় নিহত ৬৩
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০২:৪৮


ডিবি হেফাজতে ওসি রাকিবুল হাসান
ডিবি হেফাজতে ওসি রাকিবুল হাসান
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৫:২৬

বিচার বিভাগে বড় রদবদল, বদলি ও পদায়ন ৯৯ বিচারক
বিচার বিভাগে বড় রদবদল, বদলি ও পদায়ন ৯৯ বিচারক
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৮:০১




দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২১:১০

জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১৪:৪৭