আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক আলোচনা চললেও প্রয়োজনে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই মার্কিন সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
৩ আগস্ট সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে হেগসেথ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের দেখা সবচেয়ে শক্তিশালী হামলাগুলোর একটি চালানোর সক্ষমতা পেন্টাগনের রয়েছে—এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য এখনো বহাল রয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন আগের মতোই সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখেছে এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম।
হেগসেথের এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে। বিশ্লেষকদের মতে, একদিকে আলোচনা অব্যাহত রাখার বার্তা দিলেও অন্যদিকে সামরিক প্রস্তুতির বিষয়টি সামনে এনে ওয়াশিংটন তেহরানের ওপর চাপ বজায় রাখতে চাইছে।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available