• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৩৫:২৯ (17-Jun-2026)
  • - ৩৩° সে:
শাহবাগে এলজিআরডি প্রতিমন্ত্রীর ‘ক্লিন-আপ ড্রাইভ’

শাহবাগে এলজিআরডি প্রতিমন্ত্রীর ‘ক্লিন-আপ ড্রাইভ’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে রাতে অভিযানে নামেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। অভিযানে দোকানের সামনে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণের অভিযোগে ১০ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।১৪ জুন রোববার রাত ৮টায় জাতীয় সংসদের অধিবেশন শেষে আকস্মিকভাবে শাহবাগ এলাকায় পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। এ সময় বিভিন্ন দোকানের সামনে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।প্রতিমন্ত্রীর নির্দেশে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘনের দায়ে অন্তত ১০ জন ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কের জরিমানা করে। পাশাপাশি দোকান মালিকদের ভবিষ্যতে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সতর্ক করা হয়।অভিযানের অংশ হিসেবে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও এলাকাবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রায় দুই ঘণ্টা প্রচারাভিযান চালানো হয়। এ সময় দোকান মালিকদের মাঝে বর্জ্য রাখার ঝুড়ি বিতরণ করা হয়।এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, নগরবাসীরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। অনিয়ম যেখানে পাওয়া যাবে, সেখানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’অভিযান চলাকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।