• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৫৭:৩২ (03-Aug-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৪, আহত ২৫

৩ আগস্ট ২০২৬ সকাল ১০:৫৭:৩৯

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৪, আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত উপত্যকায় জঙ্গিবিরোধী এক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জনেরও বেশি। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্যও রয়েছেন।

২ আগস্ট রোববার কাবাল শহরের একটি পুলিশ স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জঙ্গিবাদবিরোধী সমাবেশে অংশ নেওয়া মানুষজন এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা জোরদারের দাবিতে সমবেত হয়েছিলেন। সমাবেশ চলাকালে এক আত্মঘাতী হামলাকারী জনতার ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটালে হতাহতের এ ঘটনা ঘটে।

এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানের নিরাপত্তা সংশ্লিষ্ট মহলের সন্দেহ, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো গোষ্ঠীর নাম নিশ্চিত করা হয়নি।

হামলার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি পৃথক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানান। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

এদিকে পাকিস্তান সরকার জানিয়েছে, দেশে সন্ত্রাসবাদ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। দেশটির সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে বিভিন্ন সন্ত্রাসী হামলায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে টিটিপি সদস্যরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগান তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: সিএনএন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
৩ আগস্ট ২০২৬ সকাল ১১:৩৭:০৯