• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৪৮:২২ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে বড় ভাই নিহত

২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:৪২

জয়পুরহাটে ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে বড় ভাই নিহত

অনলাইন ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবিতে জমির আইল কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ধারালো হাঁসুয়ার আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।

২৭ নভেম্বর শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই নবীনুরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসীরা।

নিহত দেলোয়ার হোসেন (৬৯) ও অভিযুক্ত ছোট ভাই নবীনুর পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামের মৃত জামতুল্লার ছেলে।

আরও পড়ুন

চাঁদপুরে খাবারে বিষ মিশিয়ে গরু হত্যা

স্থানীয়রা জানায়, জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে জমির আইল কাটাকে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই নবীনুর ধারালো হাঁসুয়া দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে ঘাতক ছোট ভাই নবীনুরকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং স্থানীয়দের হাত থেকে নবীনুরকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কোদাল ও একটি হাঁসুয়া জব্দ করা হয়।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান। সেখান থেকে মরদেহ উদ্ধার ও অভিযুক্তকে আটকের পর মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত নুরুলসহ গ্রেফতার ৩

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৫:৫৯



করাচিতে ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১৪
করাচিতে ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১৪
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫২:১৪

সাভারে লাব্বাইক পরিবহনে আগুন
সাভারে লাব্বাইক পরিবহনে আগুন
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫২:০০



চাঁদপুরে খাবারে বিষ মিশিয়ে গরু হত্যা
চাঁদপুরে খাবারে বিষ মিশিয়ে গরু হত্যা
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:৫৩


হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:০৭