• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৩৪:২৬ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়িতে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার মাদক জব্দ

১৫ জুলাই ২০২৬ দুপুর ০১:৩২:১৮

ফুলবাড়িতে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার মাদক জব্দ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক চারটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

১৪ জুলাই মঙ্গলবার পরিচালিত এসব অভিযান পরিচালনা করেন দাইনুর বিওপি, সুন্দরা বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প এবং তপসী স্থায়ী পোস্টের বিজিবি সদস্যরা।

অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৩০টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৬৬১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দ মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের অভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us