• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০২:২৪:১৫ (11-Aug-2026)
  • - ৩৩° সে:
ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযান, বিপুল পরিমাণ মাদক জব্দ

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযান, বিপুল পরিমাণ মাদক জব্দ

দিনাজপুর প্রতিনিধি: সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর টানা অভিযানে ৬ লাখ ১১ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন, সিরাপ ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে।২৯ বিজিবি সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প, বিরামপুর বিশেষ ক্যাম্প, দাইনুর বিওপি ও খানপুর বিওপি এলাকায় পৃথক ৪টি অভিযান পরিচালনা করা হয়।অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৫০৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৬৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৫০ পিস ইস্কফ সিরাপ এবং ৬১৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়।আটক মাদকদ্রব্যের সিজার মূল্য ৬ লাখ ১১ হাজার ৭৫০ টাকা। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।২৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।