• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:২১:৫৩ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

দোয়ারবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৫ জুলাই ২০২৬ দুপুর ০১:১৭:১৩

দোয়ারবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান হাসেম (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

১৪ জুলাই মঙ্গলবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার ১ নং বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালী পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেদী হাসান হাসেম ওই গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার একটি চৌকস আভিযানিক দল বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালী পাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কারবারি হাসেমের বসতঘরে তল্লাশি চালিয়ে ৩৩০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭