যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে ভবদহের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ মণিরামপুর সমিতি।
১৯ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দূর্বাডাঙ্গা, নেহালপুর, মনোহরপুর, কুলটিয়া, হরিদাসকাটি ও শ্যামকুড় ইউনিয়নে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মণিরামপুর সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন বাবলু, কোষাধ্যক্ষ ড. হুমায়ুন কবীর বাবলা, দপ্তর সম্পাদক আব্দুর সবুর, সমাজসেবা সম্পাদক সালাউদ্দিন আহমেদ, কার্যনির্বাহী সদস্য নাজমুল হক টিটো, আব্দুল্লাহ আল মামুন, হাসানুজ্জামান, হুমায়ুন কবির সবুজ ও আব্দুল ওহাবসহ স্থানীয় সুধীজন।
সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে ভবদহের জলাবদ্ধতায় এসব মানুষ পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো খাদ্য, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবার সংকটে পড়েছেন। দুর্যোগময় এই পরিস্থিতিতে মানবিক সহায়তা নিয়ে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকায় বসবাসরত মণিরামপুরবাসীর স্বেচ্ছাসেবী সংগঠন মণিরামপুর সমিতি।
তিনি জানান, পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী ১৬ ও ১৭ অক্টোবর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হবে। এতে ৭০০ মানুষকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রেসক্রিপশন, ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হবে। পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হবে।
এর আগে শুক্রবার রাতে ঢাকাস্থ মণিরামপুর সমিতির নেতৃবৃন্দ মণিরামপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available