• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ রাত ০৯:৩৮:৩৩ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন

১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:২১

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

১৯ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যার পর মিরপুর-১১ নম্বর ও মিরপুর-১ নম্বরে আলাদাভাবে দুই যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অভিযাত পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছিল। আর বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে এই বাসে আগুনের তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই।

মিরপুর থানার ওসি হাফিজ বলেছেন, কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পোড়েনি। এ বিষয়ে আমরা কাজ করছি।

এর আগে মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর -১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

সূত্র: আরটিভি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪ বছর পর ফুটবলে ফিরছে রাশিয়া
৪ বছর পর ফুটবলে ফিরছে রাশিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১১:৫২



রাজধানীর মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
রাজধানীর মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:২১


শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:১৫


দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৬

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:০৫

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৩৩