• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৪১:৪২ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

৪ বছর পর ফুটবলে ফিরছে রাশিয়া

১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১১:৫২

৪ বছর পর ফুটবলে ফিরছে রাশিয়া

স্পোর্টস ডেস্ক: ইউক্রেন সংঘাতের জেরে দীর্ঘ চার বছর আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিষেধাজ্ঞার মধ্যে থাকা রাশিয়ার ফুটবলে আংশিক প্রত্যাবর্তনের পথ খুলেছে। আজারবাইজানে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ড্রয়ে রাশিয়ার যুব দলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে এই অংশগ্রহণকে সিনিয়র আন্তর্জাতিক ফুটবলে রাশিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার হিসেবে দেখা হচ্ছে না। ফিফার উদ্যোগটি মূলত তৃণমূল ও বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নকে সামনে রেখে নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে যেসব দেশ বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ কম পায়, তাদের সঙ্গে অন্য দেশগুলোর সক্ষমতার ব্যবধান কমানোই এই বিশেষ ‘ফেস্টিভাল’ আয়োজনের অন্যতম লক্ষ্য।

ফিফা জানিয়েছে, আগামী বছর মেয়েদের অনূর্ধ্ব-১৫ সংস্করণ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ২০২৮ সাল থেকে প্রতিযোগিতাটি নিয়মিত বার্ষিক আয়োজন হিসেবে চালু করারও পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আরও পড়ুন

কাল পর্দা উঠছে সাফ চ্যাম্পিয়নশিপের, ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের

আগামী ২৪ থেকে ৩০ অক্টোবর আজারবাইজানে বসবে এবারের যুব ফুটবলের এই আসর। এতে অংশ নেবে ১৯১টি দল। তবে প্রচলিত ফুটবলের ফরম্যাটে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে না। ছোট মাঠে প্রতি দলে আটজন করে খেলোয়াড় নিয়ে হবে ম্যাচ। খেলা হবে ২০ মিনিট করে দুই অর্ধে, অর্থাৎ মোট ৪০ মিনিট।

রাশিয়ার অংশগ্রহণের বিপরীতে ভূ-রাজনৈতিক বাস্তবতায় ইউক্রেন, জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না।

বয়সভিত্তিক ফুটবলে রাশিয়ার জন্য দরজা খুললেও সিনিয়র পর্যায়ে দেশটির নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। রাশিয়ার জাতীয় দল এবং ক্লাবগুলোর ওপর ফিফা ও উয়েফার আরোপ করা নিষেধাজ্ঞায় আপাতত কোনো পরিবর্তন আসেনি।

আরও পড়ুন

আজ যেসব খেলা দেখবেন (৪ নভেম্বর ২০২৬)

উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিনও জানিয়েছেন, চলমান সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত সিনিয়র আন্তর্জাতিক ফুটবলে রাশিয়ার ফেরার সম্ভাবনা নেই। অর্থাৎ অনূর্ধ্ব-১৫ পর্যায়ে আন্তর্জাতিক ফুটবলে অংশ নেওয়ার সুযোগ পেলেও রাশিয়ার মূল জাতীয় দল ও ক্লাব ফুটবলের নিষেধাজ্ঞা এখনো বহাল থাকছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৮:৩০