• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৪১:৪২ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া

১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৬

দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ড্র’তে রাশিয়ার যুব দলকে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আংশিকভাবে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে দেশটি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার ওপর আরোপিত কঠোর ক্রীড়া নিষেধাজ্ঞার পর, এই প্রথম তাদের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা শিথিল করা হলো।

৬ দলের একটি পুলে রাশিয়ার সঙ্গে রয়েছে- তুরস্ক, আফগানিস্তান, জিবুতি, সিয়েরা লিওন এবং সুদান। গ্রুপে তুরস্কই একমাত্র ইউরোপীয় প্রতিপক্ষ।      

আরও পড়ুন

কাল পর্দা উঠছে সাফ চ্যাম্পিয়নশিপের, ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের

উদ্বোধনী এই অনুর্ধ্ব-১৫ বিশ্বকাপ উৎসবটি আগামী ২৪ থেকে ৩০ অক্টোবর আজারবাইজানে অনুষ্ঠিত হবে। এতে মোট ১৯১টি দল অংশ নিচ্ছে এবং ম্যাচগুলো ছোট মাঠে ৮-এ-সাইড ফরম্যাটে ২০ মিনিটের হাফে খেলা হবে।

এই শিথিলতা কেবল যুব স্তরের ফুটবলের জন্যই প্রযোজ্য। রাশিয়ার সিনিয়র জাতীয় দল এবং ক্লাবগুলোর ওপর উয়েফা ও ফিফার নিষেধাজ্ঞা আগের মতোই বহাল থাকবে। অর্থাৎ তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা চ্যাম্পিয়নস লিগের মতো মূল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

রাশিয়ার অন্তর্ভুক্তির কারণে বেশ কিছু বড় দল টুর্নামেন্ট থেকে দূরে রয়েছে। উয়েফার ৫৫টি সদস্য দেশের মধ্যে কেবল ৩৭টি সদস্য দেশ এই ড্রতে অংশ নিয়েছে। ইউক্রেন ছাড়াও জার্মানি, নেদারল্যান্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এই টুর্নামেন্টে খেলছে না।

সূত্র: গোলডটকম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৮:৩০