• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:০৪:৩৪ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, বাড়তে পারে দিনের তাপমাত্রা

১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১০:৫৫

২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, বাড়তে পারে দিনের তাপমাত্রা

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সংস্থাটির সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভারত থেকে এলো প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত থেকে এলো প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৭:২৮

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার
অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৮:১৯

লালমাটিয়া থেকে আটক সাবেক এমপি আজিজুল হক আরজু
লালমাটিয়া থেকে আটক সাবেক এমপি আজিজুল হক আরজু
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৪:১৯

পঞ্চগড়ে ২ যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে ২ যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৩:২৯




গ্রিসে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২৫
গ্রিসে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২৫
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০৮:৩৫