ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে: আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।১৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।এছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১২ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।এদিন সকাল ৬টা পর্যন্ত তাপমাত্রা ছিল ১৮.১° সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। অর্থাৎ সকালে তুলনামূলক শীতল অনুভূতি থাকলেও দিনের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।