• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৫৪:১৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ চতুর্থ

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ চতুর্থ

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার বায়ুমান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ১৮২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা।৮ নভেম্বর রোববার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে।তালিকায় ২৯১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২২২। ২১৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। অন্যদিকে ১৬৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্যের বার্মিংহাম।বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। আর স্কোর ৩০১ ছাড়ালে বায়ুর মান দুর্যোগপূর্ণ বলে গণ্য হয়।এটিভি/এসআইআর