• ঢাকা
  • |
  • রবিবার ২৩শে কার্তিক ১৪৩৩ রাত ০১:৪০:২৩ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

গণরায়কে উপহাস করে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির

৩১ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৪:৪১

গণরায়কে উপহাস করে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে এবং জনগণের গণরায়কে উপহাসের পাত্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

৩১ অক্টোবর শনিবার সকালে খুলনা থেকে কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদের একটি দফাও যদি বিএনপি বাস্তবায়ন করে, তবে বিরোধী দল আপাতত আর কোনো আন্দোলন করবে না। জনগণের এই রায়কে উপহাস করার মাধ্যমে জাতির সঙ্গে যে প্রতারণা চলছে, তা প্রতিহত করতে দেশবাসীকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুন

রেডি হও জামায়াত,পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা: পাপিয়া

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, দেশের বর্তমান বহুমুখী সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মূল কারণ হলো সংবিধান সংস্কারে অনীহা। জনগণের গণরায় যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমেই এই বিপ্লবের ফসল ঘরে তোলা হবে।

এ সময় এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ অভিযোগ করেন যে, দেশের প্রায় সব সরকারি অফিস বর্তমানে দলীয় কার্যালয়ে রূপ নিয়েছে।

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ