• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:৫৭:৩৫ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

রামপুরায় বাসে উঠতে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে নিহত ১

৩০ জুলাই ২০২৬ রাত ১০:০৩:৪১

রামপুরায় বাসে উঠতে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে নিহত ১

অনলাইন ডেস্ক: রাজধানীর রামপুরা ব্রিজে বাসে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে শাহ খন্দকার সাজেদুল আলম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

৩০ জুলাই বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে রামপুরা ব্রিজের ঢালে বনশ্রীগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজেদুল আলম ঢাকার সূত্রাপুর এলাকার বাসিন্দা। তার পরিচয় জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর থেকে স্টাফ কোয়ার্টারের উদ্দেশে ছেড়ে আসা আলিফ এন্টারপ্রাইজের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১১-৮৪০৫) ওঠার সময় পা পিছলে সড়কে পড়ে যান সাজেদুল আলম। এ সময় বাসটির সামনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি জব্দ করে চালক মো. সাব্বিরকে (২৭) আটক করেছে পুলিশ। তিনি ঝালকাঠি জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে রামপুরা থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫২:১৮



দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৬:০৭


সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
১৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৮:১৪